মহাদেবপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান তারা মিয়ার ইন্তেকাল

Printed Edition

মানিকগঞ্জ জেলা প্রতিনিধি

মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার মহাদেবপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও মানিকগঞ্জ বারের নির্বাচিত সাবেক সহ-সভাপতি অ্যাড. তজিমুদ্দিন তারা মিয়া (৭২) শুক্রবার ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় কুর্মিটোলা হাসপাতালে ইন্তেকাল করেছেন। তিনি তিন পুত্র, স্ত্রী, মা, ভাই-বোনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। বাদ আসর পৌরসভার বান্দুটিয়ার স্টেডিয়াম রোড জামে মসজিদে প্রথম ও নিজ এলাকা শিবালয়ের সারাশিং এলাকায় দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। তার মৃত্যুতে মানিকগঞ্জ বারের সভাপতি অ্যাড. মো: জসীমউদদীন, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা ও সাবেক জেলা আমির মাওলানা মুহাম্মাদ দেলোয়ার হোসাইন, মানিকগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো: শাহানুর ইসলাম, শিবালয় উপজেলার সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলী আকবর, মহাদেবপুর ইউনিয়নের চেয়ারম্যান মো: শাহজাহান, জামায়াতে ইসলামীর নেতা ডা: আবু বকর সিদ্দিক, অ্যাড. কে এম বজলুল হক খান রিপন প্রমুখ শোক প্রকাশ করেছেন।