বার্সা-লিভারপুলের জয়ে দিনে হার চেলসির

Printed Edition
Sports-3
আইনট্রাক্ট ফ্রাঙ্কফুর্টের বিপক্ষে সমতাসূচক গোল করার পর এভাবেই আগ্রাসী উদযাপন বার্সেলোনার জুলস কন্দে : ইন্টারনেট

ক্রীড়া ডেস্ক

ক্যাম্প ন্যূ নতুন রূপে সাজানোর পর চ্যাম্পিয়ন্স লিগে প্রথম মাঠে নামার উপলক্ষটা জয়ের রাঙাল বার্সেলোনা। আইনট্রাক্ট ফ্রাঙ্কফুর্টের বিপক্ষে নিজেদের মাঠে প্রথমে গোল হজম করে হ্যান্সি ফ্লিকের দল। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে তিন মিনিটে দুই গোল। দু’টি গোলই করেন জুলস কুন্দে। আর এই গোলের একটি অ্যাসিস্টে রেকর্ডের পাতায় নাম লেখালেন লামিনে ইয়ামাল। কুন্দের করা দ্বিতীয় গোলের জোগানদাতা ইয়ামাল অ্যাসিস্টে পেছনে ফেলেছে কিলিয়ান এমবাপ্পেকে। চ্যাম্পিয়ন্স লিগে ১৮ বছরের কম বয়সী খেলোয়াড় হিসেবে ১৪ গোলে অবদান রেখে (সাত গোল ও সাতটি অ্যাসিস্ট) রেকর্ড গড়লেন ইয়ামাল। তিনি পেছনে ফেলেছেন এমবাপ্পেকে (১৩টি)। আর কুন্দের দুই গোলের সুবাদে ইউরোপ সেরার প্রতিযোগিতায় ফ্রাঙ্কফুটকে ২-১ ব্যবধানে হারিয়েছে স্বাগতিকরা।

চ্যাম্পিয়ন্স লিগে আগের দুই ম্যাচে ক্লাব ব্রুজের সাথে ৩-৩ ড্রয়ের পর চেলসির বিপক্ষে ৩-০ গোলে বিধ্বস্ত হয়েছিল বার্সেলোনা। এবার সেই হতাশা থেকে বেরিয়ে জয়ের স্বাদ পেল লেভানোদোভস্কি-রাফিনহারা। আর এই জয়ে নকআউটে খেলার সম্ভাবনাও জিইয়ে রাখল বার্সেলোনা। প্রাথমিক পর্বে ছয় ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে ১৪ নম্বরে আছে হ্যান্সি ফ্লিকের দল। চতুর্থ হারের স্বাদ পাওয়া ফ্রাঙ্কফুর্ট ৪ পয়েন্ট নিয়ে আছে ৩০ নম্বরে।

এ দিকে দুঃসময়ের মধ্য দিয়ে চলতে থাকলেও ইন্টার মিলান থেকে স্বস্তির জয় নিয়ে ফিরেছে লিভারপুল। অল রেড তারকা মোহাম্মদ সালাহর বিস্ফোরক মন্তব্যর কারণে চ্যাম্পিয়ন্স লিগের স্কোয়াড থেকে বাদও পড়েন। ক্লাব ইতিহাসের অন্যতম সেরা এই ফুটবলারকে ছাড়াই গত পরশু সান সিরোতে শেষ মুহূর্তের পেনাল্টি গোলে ১-০ ব্যবধানের স্বস্তির জয় নিয়ে মাঠ ছেড়েছে অল রেডরা। ম্যাচের ৮৮ মিনিটে একমাত্র গোলটি করেন হাঙ্গেরিয়ান মিডফিল্ডার ডমিনিক সোবোসলাই। এর ফলে ২০০৯ সালের পর সালাহকে ছাড়া কোনো অ্যাওয়ে ম্যাচে জয় পেল অ্যানফিল্ডের দলটি। এই জয়ের পর ছয় ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের ৮ নম্বরে উঠে এসেছে লিভারপুল। অন্য দিকে হেরেও নসান পয়েন্ট নিয়ে ৫ নম্বরে ইন্টার।

এ দিন আলিয়াঞ্জ এরিনায় বায়ার্ন মিউনিখের বিপক্ষে লক্ষ্যে কোনো শট না নিয়েই পর্তুগালের ক্লাব স্পোর্টিং সিপি। যদিও এই গোলকে পুঁজি করে জয় নিয়ে ফিরতে পারল না সফরকারীরা। ভুল শুধরে দারুণ পারফরম্যান্সে জয়ে পূর্ণ ৩ পয়েন্ট নিয়ে আর্সেনালকে ছুঁয়ে ফেলল ছয়বারের ইউরোপ চ্যাম্পিয়নরা। ম্যাচটি ৩-১ গোলে জিতেছে সাবেক চ্যাম্পিয়নরা। পিছিয়ে পড়ার পর সমতা টানেন সার্জে জিনাব্রি। এরপর লেনার্ট কার্ল দলকে এগিয়ে নেয়ার পর ব্যবধান বাড়ান জোনাথন টাহ। ছয় ম্যাচে ১৫ পয়েন্ট হলো বায়ার্নের। এক ম্যাচ কম খেলে সমান পয়েন্ট নিয়ে শীর্ষে আর্সেনাল। ১০ পয়েন্ট নিয়ে নবম স্থানে পর্তুগিজ ক্লাবটি।

লিগে এ দিন নিজেদের মাঠে চেলসির বিপক্ষে ২-১ ব্যবধানে জিতেছে আটালান্টা। নেদারল্যান্ডসের ক্লাব পিএসভিকে তাদেরই মাঠে ৩-২ গোলে হারিয়েছে অ্যাথলেটিকো মাদ্রিদ। কাইরাতের মাঠ থেকে ১-০ গোলের জয় নিয়ে ফিরেছে অলিম্পিয়াকোস। মার্সেইয়ের ৩-২ গোলের জয় ইউনিয়ন সেন্ট-গিলোইসের। নিজেদের মাঠে গ্যালাতাসারাইকে ১-০তে হারিয়েছে মোনাকো। সøাভিয়া প্রাহার বিপক্ষে ৩-০ গোলের জয় টটেনহ্যাম হটস্পারের।