আলজাজিরা প্রতিবেদন
মার্কিন সাহায্য হ্রাসে রোহিঙ্গা বাল্যবিয়ে ও শিশুদের কঠোর পরিশ্রম বৃদ্ধি
Printed Edition
নয়া দিগন্ত ডেস্ক
মার্কিন সহায়তা হ্রাসের ফলে বাংলাদেশের রোহিঙ্গা শিবিরগুলোতে স্কুল বন্ধ হয়ে গেছে, যার ফলে শিশুরা শোষণের ঝুঁকিতে রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই বছর বিদেশী সাহায্যে ব্যাপক কর্তন এবং অন্যান্য দাতা দেশগুলোর কাছ থেকে সহায়তা কর্তনের ফলে বাংলাদেশের রোহিঙ্গা শরণার্থী শিবিরগুলোতে হাজার হাজার স্কুল এবং যুব কেন্দ্র বন্ধ হয়ে গেছে, যা গুরুত্বপূর্ণ শিশু সুরা কর্মসূচিকে ধ্বংস করে দিয়েছে।
এর পরিণতি ভয়াবহ
মেয়েদের জোর করে বিয়ে দেয়া, ১০ বছরের কম বয়সী শিশুদের কঠোর পরিশ্রমে ঠেলে দেয়া এবং ১২ বছরের কম বয়সী কিছু মেয়েকে জোর করে পতিতাবৃত্তিতে বাধ্য করার মতো জঘন্য অপরাধ ঘটছে।
ট্রাম্প মতা গ্রহণের পর থেকে মার্কিন পররাষ্ট্র দফতর রোহিঙ্গাদের জন্য ১৬৮ মিলিয়ন ডলারেরও বেশি সহায়তা প্রদানের কথা জানিয়েছে, উন্নত দতা এবং দাতাদের দায়িত্ব ভাগ করে নেয়ার কথা উল্লেখ করে, বাস্তবতা এখনো ভয়াবহ।
স্বামীর মারধরের মাঝে, একাকিত্বের বিরল মুহূর্তগুলোতে ১৭ বছর বয়সী হাসিনা (স্বামীর প্রতিশোধ থেকে রা পেতে অ্যাসোসিয়েটেড প্রেস সংবাদ সংস্থা তার পুরো নাম গোপন রাখছে) সেই স্কুলের জন্য এখন কাঁদছেন যা একসময় নির্দয় পৃথিবীতে তাকে আশ্রয় দিয়েছিল। ২০১৭ সালে মিয়ানমারের সেনাবাহিনী তার বাবাকে হত্যা করে, মা ও বোনদের সাথে বাংলাদেশে পালিয়ে যেতে বাধ্য করে, তাই স্কুল ছিল রোহিঙ্গা শিবিরের শিকারিদের হাত থেকে এবং জোর করে বিয়ের হুমকি থেকে তার আশ্রয়স্থল। তার পর জুন মাসে, যখন হাসিনার বয়স ১৬, তখন তার শিকিা ঘোষণা করেন যে স্কুলের তহবিল বন্ধ করে দেয়া হয়েছে। স্কুল বন্ধ হয়ে যাচ্ছে। মুহূর্তের মধ্যে অনেক রোহিঙ্গা শিশুর মতো তার শিা এবং শৈশব উধাও হয়ে যায়।
শিার সুযোগ বন্ধ হয়ে যাওয়ায় এবং সাহায্য হ্রাসের ফলে তার পরিবারের অবস্থা আরো খারাপ হওয়ার আশঙ্কায়, শত শত অন্যান্য অপ্রাপ্তবয়স্ক মেয়ের মতো হাসিনাকে দ্রুত বিয়ে দেয়া হয়। হাসিনাসহ অনেকেই এখন তাদের স্বামীদের নির্যাতনের শিকার।
হাসিনা বলেন, আমি কিছু একটা হওয়ার স্বপ্ন দেখেছিলাম, সমাজের জন্য কাজ করার, আমার জীবন ধ্বংস হয়ে গেছে।’
বিয়ের পর পরই তার স্বামী তাকে তার পরিবার থেকে বিচ্ছিন্ন করে দেয় এবং শারীরিক ও যৌন নির্যাতন শুরু করে। সে ক্রমাগত স্কুলের স্বপ্ন দেখে, যেখানে সে ইংরেজিতে পারদর্শী ছিল এবং একজন শিকিা হওয়ার আকাক্সা পোষণ করতো। এখন মূলত তার আশ্রয়স্থলে সীমাবদ্ধ, পরবর্তী আক্রমণের ভয়ে গৃহস্থালির দায়িত্ব পালন করছে।
সম্ভব হলে সে পালিয়ে যেত, কিন্তু তার আর কোথাও যাওয়ার নেই। মিয়ানমারে ফিরে যাওয়া অসম্ভব, কারণ ২০১৭ সালের গণহত্যার জন্য দায়ী সামরিক বাহিনী এখনো তার মাতৃভূমি নিয়ন্ত্রণ করছে। তার স্বামী এখন তার ভবিষ্যৎ নিয়ন্ত্রণ করে, যদিও সে আর ভবিষ্যতের স্বপ্ন দেখে না।
তিনি বলেন, ‘যদি স্কুল বন্ধ না হতো,’ ‘আমি এই জীবনে আটকা পড়তাম না।’
এই জনাকীর্ণ শিবিরের ছয় লাখ শিশুর জন্য পরিস্থিতি ক্রমে বিপজ্জনক হয়ে উঠেছে। ইউনিসেফ জানিয়েছে যে এই বছর শিশু নির্যাতনের ঘটনা বেড়েছে, অপহরণের ঘটনা গত বছরের তুলনায় চার গুণেরও বেশি বেড়ে ৫৬০টিতে পৌঁছেছে। সশস্ত্র গোষ্ঠীর শিশুদের নিয়োগের খবর আট গুণ বেড়েছে, যার ফলে ৮১৭ জন শিশু তিগ্রস্ত হয়েছে।
বাংলাদেশের ক্যাম্পগুলোতে মার্কিন যুক্তরাষ্ট্র গত বছরের তুলনায় তহবিল প্রায় অর্ধেক কমিয়েছে, যেখানে ২০২৫ সালের জন্য সামগ্রিক রোহিঙ্গা জরুরি প্রতিক্রিয়ার মাত্র ৫০ শতাংশ তহবিল বরাদ্দ করা হয়েছে। যদিও ইউনিসেফ তার বেশির ভাগ শিা কেন্দ্র পুনরায় খোলার জন্য অবশিষ্ট কিছু তহবিল পুনর্নির্ধারণ করেছে, অন্যান্য সাহায্য সংস্থা দ্বারা পরিচালিত অনেক স্কুল বন্ধ রয়েছে, যার ফলে হাজার হাজার শিশু শিা থেকে বঞ্চিত রয়েছে।