ভোলা-৩ আসনে ফরম নিলেন হাফিজ উদ্দিন আহমেদ

Printed Edition

লালমোহন (ভোলা) সংবাদদাতা

ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মেজর (অব:) হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম। এর আগে তিনি ধানের শীষ প্রতীক ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোলা-৩ আসন থেকে মোট ছয়বার সংসদ সদস্য নির্বাচিত হয়ে অনন্য রেকর্ড সৃষ্টি করেন।

গত বৃহস্পতিবার লালমোহন উপজেলা রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: শাহ আজীজের কার্যালয় থেকে মেজর (অব:) হাফিজ উদ্দিনের পক্ষে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম সংগ্রহ করেন লালমোহন উপজেলা বিএনপির সভাপতি জাফর ইকবাল ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল পাঞ্চায়েতের নেতৃত্বে একটি প্রতিনিধিদল।