পালিয়েছেন ৭ ইরিত্রিয়ান ফুটবলার

Printed Edition

ক্রীড়া ডেস্ক

ইরিত্রিয়ার জাতীয় ফুটবল দলের সাতজন খেলোয়াড় আফ্রিকা কাপ অফ নেশনস (এফকন) কোয়ালিফায়ারের ম্যাচ শেষে মরক্কোতে নিখোঁজ হয়েছেন। কোচ হেশাম ইয়াকান এবং নির্বাসিত ইরিত্রিয়ানদের অধিকার রক্ষা করা এক এনজিও কর্মী এই তথ্য নিশ্চিত করেছেন। ইরিত্রিয়া ২০০৮ সালের পর প্রথমবারের মতো এফকন কোয়ালিফায়ারে অংশ নিয়েছে। ২০১৯ সালে অনূর্ধ্ব-২০ দলের কয়েকজন খেলোয়াড় উগান্ডায় পলায়ন করার পর থেকে দেশটি বিদেশে দল পাঠাত না।