এলাকাবাসীর উদ্বেগ

শায়েস্তাগঞ্জে প্রকাশ্যে মাদক বেচাকেনা

Printed Edition

শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) সংবাদদাতা

পবিত্র রমজান মাসেও হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌর এলাকায় প্রকাশ্যে মাদকদ্রব্য বেচাকেনার অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, রমজানের পবিত্রতাকে উপো করে পৌরসভার বিভিন্ন ওয়ার্ড, অলিগলি ও নিরিবিলি এলাকায় মাদক কেনাবেচা অব্যাহত রয়েছে। এতে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও নিরাপত্তাহীনতা বাড়ছে।

এলাকাবাসী জানান, সন্ধ্যা নামলেই বিশেষ করে ইফতারের সময় কয়েকটি চিহ্নিত এলাকায় মাদক কারবারিরা সক্রিয় হয়ে ওঠে। ইয়াবা, গাঁজা ও ফেনসিডিলসহ বিভিন্ন ধরনের মাদক সহজেই পাওয়া যাচ্ছে বলে অভিযোগ রয়েছে। অনেক সময় রাস্তার পাশে, পরিত্যক্ত জায়গা কিংবা নির্জন স্থানে তরুণদের আড্ডা বসে, যেখানে প্রকাশ্যেই মাদক সেবন করা হয়। ফলে এলাকার সামাজিক পরিবেশ ক্রমেই অবনতির দিকে যাচ্ছে।

স্থানীয় সচেতন নাগরিকদের মতে, একটি প্রভাবশালী মাদক সিন্ডিকেট দীর্ঘ দিন ধরে এলাকায় সক্রিয় রয়েছে। তারা কৌশলে বিভিন্ন স্থানে মাদক সরবরাহ করে থাকে। মাঝে মাঝে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান পরিচালিত হলেও কিছুদিন পর আবারো একইভাবে মাদক কারবার শুরু হয়ে যায়। এতে সমস্যার স্থায়ী সমাধান হচ্ছে না বলে মনে করছেন স্থানীয়রা।

এলাকাবাসীর অভিযোগ, মাদকের কারণে এলাকায় ছোটখাটো চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধের ঘটনাও বাড়ছে। নেশার টাকা জোগাড় করতে অনেক তরুণ অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে, যা এলাকায় সামাজিক অস্থিরতা সৃষ্টি করছে।

একাধিক অভিভাবক ােভ প্রকাশ করে বলেন, ‘আমরা আমাদের সন্তানদের ভবিষ্যৎ নিয়ে গভীরভাবে চিন্তিত। আশপাশে মাদক সহজলভ্য হলে তরুণরা দ্রুত এর মধ্যে জড়িয়ে পড়ে। দ্রুত কঠোর ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে উঠবে।’

সচেতন মহলের মতে, মাদক নির্মূলে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানই যথেষ্ট নয়; এর পাশাপাশি সামাজিক প্রতিরোধ গড়ে তোলাও জরুরি। জনপ্রতিনিধি, শিক, ধর্মীয় নেতা ও সচেতন নাগরিকদের সম্মিলিত উদ্যোগে তরুণদের মাদক থেকে দূরে রাখতে সচেতনতামূলক কার্যক্রম ও খেলাধুলা বাড়ানোর প্রয়োজন রয়েছে।

এ বিষয়ে এলাকাবাসী সংশ্লিষ্ট প্রশাসনের কাছে নিয়মিত অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন। তাদের আশা, প্রশাসনের কার্যকর পদপে ও সামাজিক উদ্যোগের মাধ্যমে শায়েস্তাগঞ্জ পৌরসভাকে আবারো নিরাপদ ও মাদকমুক্ত এলাকায় পরিণত করা সম্ভব হবে।