নতুন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল

Printed Edition

ক্রীড়া প্রতিবেদক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে তফসিল ঘোষণার আগে পদত্যাগ করেছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। অন্তর্বর্তী সরকারে স্থানীয় সরকার এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন তিনি। আসিফ পদত্যাগ করার পর আসিফ নজরুলকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়েছে।

২০২৪ সালে জুলাই-আগস্টে হওয়া জুলাই অভ্যুত্থানে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন আসিফ। পরে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে যুক্ত হয়েছিলেন। গত ১৬ মাসে জনপ্রিয়তা বেড়েছে ফুটবলের। বেশ কিছু ভালো কাজ করলেও আসিফের বিরুদ্ধে কিছু অভিযোগও আছে। বিশেষ করে গত বিসিবি নির্বাচনে আমিনুল ইসলাম বুলবুলকে নির্বাচন করতে আগ্রহী করেছিলেন তিনি। দায়িত্বে থাকায় ক্ষমতার অপব্যহারও করেছেন বলে গুঞ্জন আছে। অবশ্য পদত্যাগের আগে সংবাদ সম্মেলনে কাজের বিশাল বর্ণনা দিয়েছেন আসিফ।