মেধাবী মুখ

রাজশাহী মেডিক্যালে চান্স পেয়েছেন নাজনীন আক্তার

Printed Edition
bangla-7
রাজশাহী মেডিক্যালে চান্স পেয়েছেন নাজনীন আক্তার

কুলিয়ারচর (কিশোরগঞ্জ) সংবাদদাতা

২০২৫-২৬ শিক্ষাবর্ষে মেডিক্যাল কলেজের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে রাজশাহী মেডিক্যাল কলেজে চান্স পেয়েছে মোছা: নাজনীন আক্তার। তিনি ঢাকা বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজের ছাত্রী ও কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলার গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের লক্ষ্মীপুর কোনাবাড়ী গ্রামের নাজমুল হুদা ও মজিদা খাতুন দম্পত্তির মেয়ে। তার বাবা বর্ডার গার্ড বাংলাদেশে কর্মরত। তিনি বীর মুক্তিযোদ্ধা মরহুম মহরম আলী ও কুলিয়ারচর সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মো: ইদ্রিস মিয়ার নাতনী। মোছা: নাজনীন আক্তার ৭৯.৫০ নম্বর পেয়ে রাজশাহী মেডিক্যাল কলেজে চান্স পেয়েছে। এর আগে তিনি ঢাকা বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ থেকে ২০২৩ সালে জিপিএ গোল্ডেন ৫ পেয়ে এসএসসিতে উত্তীর্ণ হয়েছে এবং চলতি ২০২৬ সালে একইভাবে জিপিএ গোল্ডেন ৫ পেয়ে এইচএসসিতে উত্তীর্ণ হন।