যুদ্ধে নিহত বাহরাইন প্রবাসী তারেকের লাশ দেশে
Printed Edition
নিজস্ব প্রতিবেদক
বাহরাইনে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে নিহত প্রবাসী বাংলাদেশী এস এম তারেকের লাশ ঢাকায় পৌঁছেছে।
গতকাল শুক্রবার রাত পৌনে ৭টার দিকে গালফ এয়ারের একটি ফ্লাইটে তার লাশ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং প্রতিমন্ত্রী মো: নুরুল হক তার লাশ গ্রহণ করেন। এ সময় নিহতের আত্মীয় রিয়াজউদ্দীন বিমানবন্দরে উপস্থিত ছিলেন।
এর আগে বাহরাইনের বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গণে নিহত তারেকের নামাজে জানাজা সম্পন্ন হয়। এতে বাংলাদেশের রাষ্ট্রদূত, কর্মকর্তা ও বাংলাদেশ কমিউনিটির সদস্যরা অংশ নেন।
উল্লেখ্য, ইরানের সাথে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত মধ্যপ্রাচ্য মিসাইল হামলায় ৬ বাংলাদেশী নিহত হন। আহত হয়েছেন অর্ধশত। নিহত ৬ জনের মধ্যে কূটনৈতিক তৎপরতায় ৩ জনের লাশ দেশে এসেছে।