প্রশ্নোত্তর

Printed Edition
islami logo
প্রশ্নোত্তর

প্রশ্ন : নামাজ না পড়লে কি মানুষ কাফের হয়ে যায়?

উত্তর : হাদিসে আছে, রাসূলুল্ল­াহ সা: বলেছেন, ‘তোমরা মেঘলা দিনে তাড়াতাড়ি নামাজ পড়ো, কেননা যে নামাজ ছেড়ে দেবে সে কাফের হয়ে যাবে।’ (সহিহ ইবনে হিব্বান-১৪৬৩) অন্য হাদিসে রাসূলুল্লাহ সা: বলেছেন, ‘অবশ্যই মুমিন ব্যক্তি এবং কুফর ও শিরকের মাঝে পার্থক্য হলো নামাজ ছেড়ে দেয়া।’ (সহিহ মুসলিম-২৫৬) এসব হাদিসের ভিত্তিতে বহু আলেম বলেছেন, ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দিলে কাফের হয়ে যাবে। আবার অনেকে বলেছেন, কাফের হবে না তবে বড় গুনাহ হবে। আর নামাজ অস্বীকার করে ছেড়ে দিলে সবার মতে কাফের হয়ে যাবে।

-ফতোয়া বিভাগ, আস সুন্নাহ ট্রাস্ট