সাংবাদিক সালিম সামাদের ইন্তেকাল
Printed Edition
নিজস্ব প্রতিবেদক
জ্যেষ্ঠ সাংবাদিক সালিম সামাদ ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গতকাল রোববার সকালে রাজধানীর ধানমন্ডির একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল ৭৪ বছর। বেলা আড়াইটায় জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে ও পরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সালিম সামাদের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এরপর মিরপুর-১১ নম্বরে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়। সালিম সামাদের পরিবার সূত্রে জানা যায়, তিনি ক্যানসারে ভুগছিলেন।
পরিবেশ ও উন্নয়ন বিষয়ে সালিম সামাদ অনুসন্ধানী প্রতিবেদন এবং গবেষণার কাজও করেছেন। দেশ-বিদেশের একাধিক গণমাধ্যম, গবেষণা প্রতিষ্ঠান ও মানবাধিকার প্রতিষ্ঠানের সাথে যুক্ত ছিলেন তিনি।