সিদ্দিক বাজার কমিউনিটি সেন্টার উদ্বোধন করলেন ডিএসসিসি প্রশাসক
Printed Edition
পুরান ঢাকার বাসিন্দাদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করে আধুনিক ও নান্দনিক সুযোগ-সুবিধা সংবলিত একটি নতুন সামাজিক অনুষ্ঠান কেন্দ্র উপহার দিয়েছে ঢাকা দণি সিটি করপোরেশন (ডিএসসিসি)। গতকাল সকালে সিদ্দিক বাজার এলাকায় (আলাউদ্দিন রোড) নবনির্মিত ‘সিদ্দিক বাজার কমিউনিটি সেন্টার’-এর উদ্বোধন করেন ঢাকা দণি সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো: আবদুস সালাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন এমপি।
উদ্বোধনকালে প্রশাসক মো: আবদুস সালাম বলেন, ‘পুরান ঢাকার বাসিন্দাদের জন্য সামাজিক ও পারিবারিক অনুষ্ঠানের আয়োজন করা সবসময়ই একটি বড় চ্যালেঞ্জ ছিল। এই আধুনিক ছয়তলা ভবনটি সেই সীমাবদ্ধতা দূর করবে।’
তিনি স্থানীয় নাগরিকদের এই রাষ্ট্রীয় সম্পদটির যথাযথ রণাবেণে যতœবান হয়ার আহ্বান জানান। এই কমিউনিটি সেন্টারের ভিত্তি প্রস্তর স্থাপনকারী সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার স্মৃতিচারণ করে তিনি বলেন, ‘উন্নয়নের কারণে পুরান ঢাকা আজও খোকা ভাইয়ের কাছে ঋণী।’
ঢাকা দণি সিটি করপোরেশনের নিজস্ব তত্ত্বাবধানে ৩৮.৯৮ কোটি টাকা ব্যয়ে নির্মিত ছয়তলাবিশিষ্ট এই আধুনিক ভবনটিতে রয়েছে গাড়ি পার্কিংয়ের সুপ্রশস্ত জায়গা। কমিউনিটি সেন্টারটির দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ তলায় প্রতি ফোরে ৫৫০ জন করে মোট এক হাজার ৬৫০ জন অতিথি আপ্যায়নের সমতা রয়েছে। ভবনের পঞ্চম তলায় রয়েছে ওয়ার্ড কাউন্সিলর অফিস, আধুনিক স্বাস্থ্যসেবা কেন্দ্র ও পাঠাগার (লাইব্রেরি)।’ বিজ্ঞপ্তি।