তথ্যমন্ত্রীর সাথে মিসরের রাষ্ট্রদূতের সাাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব
Printed Edition
বাসস
তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনের সাথে বৃহস্পতিবার মন্ত্রণালয়ে তার অফিস কে সৌজন্য সাাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত মিসরের রাষ্ট্রদূত ওমর মহি এলদিন আহমেদ ফাহমি।
এ সময়ে তিনি ‘বাংলাদেশ-মিসর যৌথ মিডিয়া ফোরাম’ গঠনের প্রস্তাব দেন।
সাাৎকালে তথ্যমন্ত্রী মিডিয়া ব্যবস্থাপনা নিয়ে বর্তমান সরকারের চিন্তাভাবনা ও গৃহীত বিভিন্ন কার্যক্রম রাষ্ট্রদূতের সামনে তুলে ধরেন। তিনি ডিজিটাল যুগে ভুল তথ্য ও অপতথ্য মোকাবেলার েেত্র দুই দেশের যৌথ উদ্যোগের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। একই সাথে তিনি মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করাও অত্যন্ত জরুরি বলে মন্তব্য করেন।
মন্ত্রী এ সময় দুই দেশের মধ্যে গণমাধ্যম সহযোগিতা আরো জোরদার করার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন।
মিশরের রাষ্ট্রদূত দুই দেশের মধ্যকার ঐতিহাসিক সুসম্পর্কের কথা তুলে ধরে এ সম্পর্ক আরো জোরদার করতে বর্তমান সরকারের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। সম্পর্ক উন্নয়নের েেত্র তিনি দুই দেশের জনগণের মধ্যে সরাসরি যোগাযোগ বাড়ানোর ওপরও গুরুত্ব দেন।
সাাৎকালে রাষ্ট্রদূত সংবাদ মাধ্যমে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ল্েয দুই দেশের রাষ্ট্রীয় গণমাধ্যমগুলোর মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বার এবং ‘বাংলাদেশ-মিশর যৌথ মিডিয়া ফোরাম’ গঠনের প্রস্তাব দেন।