শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজে আত্মীয়দের নিয়ে কমিটি গঠনের পাঁয়তারা

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর ডেমরার শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির কমিটি গঠন নিয়ে স্বজনপ্রীতির অভিযোগ উঠেছে। প্রতিষ্ঠানের প্রিন্সিপাল ড. মাহবুবুর রহমান মোল্লা নিজের স্বার্থসিদ্ধির জন্য শিক্ষক প্রতিনিধি নির্বাচন না করে সমঝোতা করে তারই নিকট আত্মীয়দের নিয়ে পকেট কমিটি গঠনের পাঁয়তারা করছেন। স্কুলের শিক্ষক এবং অভিভাবকদের সাথে কথা বলে জানা গেছে আগে থেকেই সিলেক্ট করা লোকজন দিয়ে পকেট কমিটি গঠনের সব আয়োজন ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে। বিতর্কিত লোকজনকে দিয়ে কমিটি গঠন করা হলেও এটা মানা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষক অভিভাবক শিক্ষার্থী এবং স্থানীয় লোকজন।

সূত্র জানায় যাদেরকে নিয়ে কমিটি গঠনের জন্য সিলেক্ট করেছেন তারা হলেন- মোস্তাফিজুর রহমান তুহিন, কলেজ ইনচার্জ, তিনি প্রিন্সিপাল মাহবুবুর রহমানের শ্যালক। দ্বিতীয়জন ওমর ফারুক মোল্লা, প্রাথমিক শাখার ইনচার্জ, তিনি হলেন তার চাচাতো ভাই। তালিকায় রাখা হয়েছে রেজাউল হক, মাধ্যমিক শাখা, দিবা শাখার শিক্ষক।