চুয়েটে গণহত্যা দিবস ও মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা
Printed Edition
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) যথাযোগ্য মর্যাদায় ‘২৫ মার্চ গণহত্যা দিবস’ এবং ‘২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস’ উপলক্ষে এক ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার অনলাইন প্ল্যাটফর্মে আয়োজিত এই সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চুয়েটের ভিসি অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূঁইয়া।
বক্তব্যে ভিসি অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূঁইয়া মহান স্বাধীনতা যুদ্ধের সব বীর শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন। তিনি বিশেষভাবে স্মরণ করেন চুয়েটের দুই বীর ছাত্র শহীদ মোহাম্মদ শাহ এবং শহীদ তারেক হুদাকে। ভিসি বলেন, ‘২৫ মার্চের সেই নির্মমতা আমাদের চূড়ান্ত স্বাধীনতার সংগ্রামে উদ্বুদ্ধ করেছিল, যার ফলে ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধের বিনিময়ে আমরা স্বাধীন মানচিত্র ও ভূখ- অর্জন করেছি। স্বাধীনতার পর বাংলাদেশ উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করলেও একটি উন্নত, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়তে আমাদের সুশাসন, সামাজিক ন্যায়বিচার এবং সর্বক্ষেত্রে স্ব”ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।’ সভার শুরুতে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। এছাড়া বাদ জোহর চুয়েট কেন্দ্রীয় মসজিদে গণহত্যা দিবসে শহীদদের স্মরণে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
ছাত্রকল্যাণ অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো: মাহবুবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. কাজী দেলোয়ার হোসেন, পুর ও পরিবেশ কৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. আসিফুল হক, বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ আবু কাউছারসহ বিভিন্ন অনুষদের ডিনরা।
এছাড়াও শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ আহসান উল্লাহ, কর্মকর্তা সমিতির সাধারণ সম্পাদক প্রকৌশলী মকবুল হোসেন, কর্মচারী সমিতির সভাপতি মোহাম্মদ জামাল উদ্দীন এবং শিক্ষার্থীদের পক্ষ থেকে আসহাব লাবিব বক্তব্য রাখেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপ-পরিচালক (জনসংযোগ) মোহাম্মদ ফজলুর রহমান ও সহকারী লাইব্রেরিয়ান শারমিন সুলতানা তমা। বিজ্ঞপ্তি।