তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্সের বিনিয়োগ কমিটির সভা অনুষ্ঠিত

Printed Edition

তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স পিএলসির বিনিয়োগ কমিটির ১২তম সভা গত ৮ জানুয়ারি অনুষ্ঠিত হয়। বিনিয়োগ কমিটির চেয়ারম্যান মো: মাসুদুর রহমান এতে সভাপতিত্ব করেন। কমিটির সদস্য তাহমিনা আফরোজ, ইঞ্জিনিয়ার খন্দকার মেজবাহউদ্দিন আহমেদ, ডা: রায়হান কবির, মো: ইকবাল হোসেন ও এ বি এম কায়কোবাদ সভায় উপস্থিত ছিলেন। এ ছাড়াও মুখ্য নির্বাহী কর্মকর্তা আবুল কালাম আজাদ, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সেলিম, সিএফও মোহাম্মদ মামুনুল ইসলামও কোম্পানি সেক্রেটারি মো: শাহীন মিয়া সভায় উপস্থিত ছিলেন।

সভায় কোম্পানির বিনিয়োগসংক্রান্ত বিষয়াদি নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়। বিজ্ঞপ্তি।