এআই চ্যাটবটের আবেগী প্রভাব ঠেকাতে নতুন নিয়ম আনছে চীন

Printed Edition

সিএনবিসি

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহারে কঠোর নীতিমালা চালু করতে যাচ্ছে চীন। লক্ষ্য হলো, বিভিন্ন চ্যাটবট যেন মানুষের আবেগকে প্রভাবিত করে তাদের ক্ষতির দিকে ঠেলে না দেয়। চীনের খসড়া নিয়ম অনুযায়ী, এআইচালিত চ্যাটবটগুলো মানুষের আবেগ নিয়ন্ত্রণ করে আত্মহত্যা বা আত্মক্ষতির দিকে প্ররোচিত করতে না পারে, সে জন্য এসব পরিষেবাকে সীমিত করার পরিকল্পনা করা হয়েছে।

নথিতে বলা হয়েছে, চীনের সাইবারস্পেস অ্যাডমিনিস্ট্রেশনের প্রস্তাবিত নীতিমালা মূলত সে সব পরিষেবাকে লক্ষ্য করে তৈরি হয়েছে, যেগুলোকে ‘মানুষের মতো আলাপ করতে সক্ষম এআই পরিষেবা’ হিসেবে বর্ণনা করা হয়েছে। এসব নীতিমালা চূড়ান্ত হয়ে গেলে চীনের সাধারণ মানুষের জন্য উন্মুক্ত সেসব এআই পণ্য বা সেবার ওপর কার্যকর হবে।