বিমান দুর্ঘটনায় মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত নিহত

Printed Edition

এনডিটিভি

ভারতের মহারাষ্ট্র রাজ্যের উপমুখ্যমন্ত্রী ও ন্যাশনাল কংগ্রেস পার্টির (এনসিপি) প্রধান অজিত পাওয়ার এক বিমান দুর্ঘটনায় নিহত হয়েছেন। এ ঘটনায় বিমানটির ক্রু ও পাওয়ারের দেহরক্ষীসহ আরো চারজন নিহত হয়েছেন।

গতকাল বুধবার সকালে পাওয়ার মুম্বাই থেকে উড়ে পুনে জেলার বারামতি শহরে যাওয়ার সময় বারামতি বিমানবন্দরের কাছে তাকে বহনকারী ছোট বিমানটি বিধ্বস্ত হয়। স্থানীয় সময় সকাল ৮টার দিকে বিমানটি মুম্বাই থেকে ২৫০ কিলোমিটার দূরের বারামাতির উদ্দেশে উড়াল দেয়। এর ৪৫ মিনিট পর পৌনে ৯টার দিকে বিমানটি নামার প্রস্তুতি নেয়ার সময় বিধ্বস্ত হয়। বিধ্বস্ত হওয়ার পরই বিমানটি আগুন ধরে যায়।