শিাবান্ধব সমাজ গড়তে কাজ করার আহ্বান মুজিবুর রহমানের

Printed Edition
Bangla-1
শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের সাথে মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন মো: মুজিবুর রহমান এমপি : নয়া দিগন্ত

রাজশাহী ব্যুরো

আধুনিক, শিাবান্ধব ও সুশাসনভিত্তিক সমাজ গঠনে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান। গত মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে তানোর উপজেলা মিলনায়তনে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নাঈমা খানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের আমির অধ্যাপক আব্দুল খালেক, উপজেলা মাধ্যমিক শিা কর্মকর্তা ফখরুল ইসলাম, প্রাথমিক শিা কর্মকর্তা সিদ্দিকুর রহমান, প্রাণিসম্পদ কর্মকর্তা আলেয়া ফেরদৌস ও কৃষি কর্মকর্তা আইনুল হক আহাম্মদ। মতবিনিময় পর্বে সংশ্লিষ্টরা তাদের প্রতিষ্ঠানের সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মুজিবুর রহমান বলেন, জাতির উন্নয়নের মূল চাবিকাঠি শিা। প্রাথমিক থেকে উচ্চশিা পর্যন্ত প্রতিটি স্তরে মানসম্মত শিা নিশ্চিত করতে হবে। পাঠ্যপুস্তকভিত্তিক জ্ঞানের পাশাপাশি শিার্থীদের নৈতিকতা, মানবিক মূল্যবোধ, দেশপ্রেম ও সামাজিক দায়িত্ববোধ সম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে শিকদের অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

স্বাস্থ্যখাতের উন্নয়নে গুরুত্বারোপ করে এমপি বলেন, সুস্থ জনগোষ্ঠী ছাড়া উন্নয়ন সম্ভব নয়। উপজেলা পর্যায়ে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, চিকিৎসাসেবার সহজলভ্যতা ও সচেতনতা বৃদ্ধিতে সমন্বিত পদপে জরুরি।

প্রশাসনের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের ওপর জোর দিয়ে তিনি বলেন, জনগণের প্রত্যাশা পূরণে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিকতা ও পেশাদারিত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুর্নীতিমুক্ত ও জনবান্ধব প্রশাসন গড়তে সবাইকে কাজ করার আহ্বান জানান তিনি।