মোহাম্মদপুরে অস্ত্রসহ ‘পাটালী গ্রুপ’র আটজন গ্রেফতার
Printed Edition
নিজস্ব প্রতিবেদক
সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিনিয়তই ভেসে আসে চাপাতি হাতে নিয়ে ছিনতাইয়ের ঘটনা। যার বেশির ভাগই রাজধানীর মোহাম্মদপুরের বিভিন্ন এলাকার সিসি ক্যামেরায় ধারণ করা ফুটেজ। র্যাব বলছে, দেশীয় অস্ত্র হাতে দাপিয়ে বেড়ানো এসব ছিনতাইকারীর বেশির ভাগই ‘পাটালী গ্রুপ’র সদস্য।
শনিবার রাতে গ্রুপের সেকেন্ড ইন কমান্ড শামীম পাটালীসহ আটকজনকে গ্রেফতার করে র্যাব-২ এর একাধিক টিমের সদস্যরা। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগাজিন, দুই রাউন্ড তাজা গুলি, দু’টি চাইনিজ কুড়াল, দু’টি চাপাতি ও একটি তরবারি উদ্ধার করা হয়।
গতকাল রোববার দুপুরে রাজধানীর কাওরান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র্যাব-২ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নয়মুল হাসান।