হাদিসের কথা
মক্কা ও মদিনা ছাড়া সব শহরেই দাজ্জালের প্রবেশ
Printed Edition
আনাস রা: থেকে বর্ণিত- তিনি বলেন, রাসূলুল্লøাহ সা: বলেছেন, ‘মক্কা ও মদিনা ব্যতীত অন্য সব শহরেই দাজ্জাল প্রবেশ করবে। মক্কা ও মদিনার গিরিপথে ফেরেশতারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ওই শহরদ্বয়ের প্রহরায় রত থাকবেন। দাজ্জাল (মদিনার নিকটস্থ) বালুময় লোনা জমিতে অবতরণ করবে। সে সময় মদিনা তিনবার কেঁপে উঠবে। মহান আল্লাহ সেখান থেকে প্রত্যেক কাফের ও মুনাফিককে বের করে দেবেন।’
-বুখারি-১৮৮১, মুসলিম-২৯৪৩, আহমাদ-১১৮৩৫