আরইবি-পবিস কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় বিদ্যুৎমন্ত্রী-প্রতিমন্ত্রীর

Printed Edition
artho-2
আরইবি-পবিস কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় বিদ্যুৎমন্ত্রী-প্রতিমন্ত্রীর

পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) ব্রিগেডিয়ার সবিহউদ্দীন আহমেদ অডিটোরিয়ামে গতকাল এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। চেয়ারম্যান মেজর জেনারেল এস এম জিয়া-উল-আজিমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, বিশেষ অতিথি ছিলেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এবং বিদ্যুৎ বিভাগের সচিব ফারজানা মমতাজ। মতবিনিময় সভায় পল্লী বিদ্যুতায়ন বোর্ড কর্তৃক বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার চলমান কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়। সভায় মন্ত্রী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আবেগে গড়া পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও পল্লী বিদ্যুৎ সমিতির (পবিস) মধ্যে বর্তমানে যে সমস্যা সৃষ্টি হয়েছে তা সমাধানের জন্য চেয়ারম্যানকে নির্দেশনা দেন। এ ছাড়া পল্লী বিদ্যুতায়ন বোর্ডের বিরুদ্ধে কোনো অশুভ শক্তির সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে না বলে উল্লেখ করেন। প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, আরইবি এবং আরইবির অধীনস্থ পল্লী বিদ্যুৎ সমিতিগুলো সৃষ্টির শুরু থেকে যেভাবে পল্লী বিদ্যুতায়ন কার্যক্রমের সাথে জড়িত রয়েছে ঠিক সেভাবেই ভবিষ্যতেও কার্যক্রম পরিচালনা করবে। বিজ্ঞপ্তি।