ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় ও ইনোভিশনের মধ্যে সমঝোতাস্মারক স্বাক্ষর

Printed Edition

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও ইনোভিশন কনসাল্টিং প্রাইভেট লিমিটেড যৌথভাবে গবেষণা, উদ্ভাবন, সক্ষমতা উন্নয়ন এবং জ্ঞানবিনিময়ের লক্ষ্যে একটি সমঝোতাস্মারক স্বাক্ষর করছে। গতকাল ড্যাফোডিল স্মার্ট সিটিতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এই অনুষ্ঠানের মাধ্যমে শিল্প ও অ্যাকাডেমিয়ার মধ্যে টেকসই সহযোগিতার একটি নতুন অধ্যায় সূচিত হয়। অনুষ্ঠানে ইনোভিশন কনসাল্টিং প্রাইভেট লিমিটেডের পক্ষে সমঝোতাস্মারকে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির ম্যানেজিং ডিরেক্টর মো: রুবাইয়াত সারওয়ার এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পক্ষে স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. এম আর কবির। সমঝোতাস্মারক স্বাক্ষর অনুষ্ঠানে ইনোভিশনের ম্যানেজিং ডিরেক্টর মো: রুবাইয়াত সারওয়ার বলেন, বিশ্বব্যাপী উন্নয়ন, নীতি বিশ্লেষণ ও সক্ষমতা বৃদ্ধিতে অ্যাকাডেমিক অংশীদারত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাথে এই সহযোগিতা বাস্তবভিত্তিক গবেষণা ও টেকসই সমাধান তৈরিতে কার্যকর ভূমিকা রাখছে। বিজ্ঞপ্তি।