আবারো বাধার মুখে ইরানি কোচ ও খেলোয়াড়রা
Printed Edition
ক্রীড়া ডেস্ক
বিশ্বকাপ ২০২৬-এর গুরুত্বপূর্ণ গ্রুপ পর্বের ম্যাচের আগে নতুন বিতর্কে জড়িয়েছে ইরান। দেশটির ফুটবল ফেডারেশন জানিয়েছে, দলের তারকা ফরোয়ার্ড মেহেদী তারেমি ও সহকারী কোচ সাঈদ আলহোয়ী যুক্তরাষ্ট্রে প্রবেশের সময় আয়োজক পরে কর্মকর্তাদের কারণে সাময়িকভাবে আটকে পড়েন। ইরান ফুটবল ফেডারেশন গত বুধবার এক বিবৃতিতে দাবি করে, মেক্সিকো থেকে যুক্তরাষ্ট্রের সিয়াটলে যাওয়ার সময় এই ঘটনা ঘটে। তাদের ভাষ্য অনুযায়ী, দুই সদস্যকে নিয়ে জটিলতা তৈরি হওয়ায় পুরো দলের যাত্রা প্রায় ২৫ মিনিট বিলম্বিত হয়। পরে তারা দলের সাথে যোগ দেন এবং প্রতিনিধি দল সিয়াটলের উদ্দেশে রওনা হয়।
ফেডারেশন অবশ্য স্পষ্ট করে জানায়নি কেন এই বিলম্ব হয়েছিল কিংবা তারেমি ও আলহোয়িকে অতিরিক্ত জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হয়েছিল কি না।
বিশ্বকাপ চলাকালে ইরান দল তাদের মূল ক্যাম্প স্থাপন করেছে তাইজুয়ানাতে । চলমান আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির কারণে দলটি যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে অবস্থান না করে ম্যাচভিত্তিক যাতায়াত করছে।
এই ঘটনার এক দিন আগেই মার্কিন কর্তৃপ ইরানের বিশ্বকাপ প্রতিনিধিদলের ভ্রমণসংক্রান্ত কিছু সীমাবদ্ধতা শিথিল করার কথা জানিয়েছিল। তবে ম্যাচ শেষ হওয়ার পর দ্রুত যুক্তরাষ্ট্র ত্যাগের শর্ত বহাল রাখা হয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।
ইরানের খেলোয়াড় ও কর্মকর্তারা আগেও অভিযোগ করেছেন, এই আয়োজন চলাকালে দলটি স্বাভাবিক প্রস্তুতির পরিবেশ পাচ্ছে না। অন্য দিকে মার্কিন কর্তৃপ নিরাপত্তাজনিত কারণের কথা উল্লেখ করলেও বিস্তারিত ব্যাখ্যা দেয়নি।
এ ঘটনার প্রভাব মাঠে কতটা পড়বেÑ তা এখন দেখার অপো।