লিটিল ফ্রেন্ডস জয়ী

Printed Edition

ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে গতকার জয় দেখা পেয়েছে লিটিল ফ্রেন্ডস। ফর্টিসের জলসিড়ি গ্রাউন্ডে ২-১ গোলে হারায় ওয়ারী কাবকে। বিজয়ী দলের বাপ্পী হোসেন ও মুহিদ হোসেন গোল করেন। ওয়ারীর গোলদাতা শাহরিয়ার আহমেদ শুভ। এতে আট খেলা শেষে লিটিল ফ্রেন্ডসের পয়েন্ট ৭। জয়ের ফলে টিকে থাকার আশা জোড়ালো হলো লিটিল ফ্রেন্ডসের। অন্যদিকে সবার নীচে থাকা ওয়ারীর পয়েন্ট ৩।