হাদিসের কথা
তাকদিরে বিশ্বাস ও আমল
Printed Edition
হজরত আলী রা: থেকে বর্ণিত- তিনি বলেন, রাসূলুল্লাহ সা: বলেছেন, ‘তোমাদের মধ্যে এমন কেউ নেই যার অবস্থান জান্নাতে কিংবা জাহান্নামে লিখে রাখেননি।’ সাহাবিগণ জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল! তাহলে আমরা কি আমাদের তাকদিরের লেখার ওপর নির্ভর করে আমল ছেড়ে দেবো না? নবী সা: বললেন, (না, বরং) আমল করে যেতে থাকো। কেননা, প্রত্যেক ব্যক্তিকে যে জন্য সৃষ্টি করা হয়েছে, সে কাজ তার জন্য সহজ করে দেয়া হবে। সুতরাং যে ব্যক্তি সৌভাগ্যবান তাকে আল্লাহ সৌভাগ্যের কাজ করার জন্য সহজ ব্যবস্থা করে দেবেন। আর সে ব্যক্তি দুর্ভাগা হবে যার জন্য দুর্ভাগ্যের কাজ সহজ করে দেয়া হবে।’ অতঃপর রাসূল সা: পাঠ করলেন- ‘যে ব্যক্তি আল্লøাহর পথে (সময় ও অর্থ) ব্যয় করেছে, আল্লাহকে ভয় করেছে, হক কথাকে (দ্বীনকে) সমর্থন জানিয়েছে।’ (সূরা আল-লাইল : ৫-৬ নং আয়াতের শেষ পর্যন্ত)
-বুখারি-৪৯৪৯, মুসলিম-২৬৪৭, তিরমিজি-৩৩৪৪