দিল্লিতে হারলেই শেষের শুরু!

Printed Edition

ক্রীড়া ডেস্ক

আজকের ম্যাচে হার মানেই প্রায় বিদায়ের ঘণ্টা বেজে যাওয়া। এমন সমীকরণ নিয়ে গ্রুপ ‘এ’র গুরুত্বপূর্ণ ম্যাচে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে নেদারল্যান্ডস মুখোমুখি হবে নামিবিয়ার। নেদারল্যান্ডস ইতোমধ্যে পাকিস্তানের বিপক্ষে এমন এক ম্যাচ হেরে এসেছে, যেটা তারা জিততেই পারত। তাই এ ম্যাচে হেরে যাওয়া মানেই হলো বিদায়ের পথ প্রশস্ত করা। অন্য দিকে এই ম্যাচ দিয়েই বিশ্বকাপে অভিযান শুরু করছে নামিবিয়া। গ্রুপে এখনো কোনো ম্যাচ না খেলা একমাত্র দল তারা।

এ ম্যাচের গুরুত্ব বিশাল। গ্রুপে আছে ভারত, পাকিস্তান ও যুক্তরাষ্ট্র। সুপার এইটে উঠবে শুধু শীর্ষ দুই দল। তাই বড় ধরনের কোনো অঘটন না ঘটলে এখানে হার মানেই অনেকটা বিদায় নিশ্চিত।

নামিবিয়ার অধিনায়ক বলেন, ‘টি-২০ ক্রিকেটে এখন আর ‘ছোট দলের’ ধারণা নেই। সব দলই প্রতিদ্বন্দ্বিতায় সক্ষম। পর্যাপ্ত আন্তর্জাতিক ম্যাচ অভিজ্ঞতা পেলে বিশ্ব ক্রিকেটে আরো শক্তিশালী প্রতিদ্বন্দ্বিতা করতে পারব আমরা।’ অধিনায়ক স্কট এডওয়ার্ডস বলেন, আগের ম্যাচে দল হতাশাজনক ফল পেয়েছে। অল্পের জন্য পাকিস্তানের বিপক্ষে জয় আসেনি। তবে দল মনোবল ধরে রেখে সামনে এগোতে প্রস্তুত। আমরা আমাদের সর্বোচ্চ পারফরম্যান্স দেখাতে চাই ও এ ম্যাচে ভালো ফলাফল আনতে অঙ্গীকারবদ্ধ।’