পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের প্রস্তুতি : বাংলাদেশ ও বিশ্বপরিচয়-পর্বসংখ্যা-৮৯
পঞ্চম অধ্যায় : জনসংখ্যা
Printed Edition
পিয়ারা আক্তার
সাবেক শিক্ষক, ফকিরেরপুল সরকারি প্রাথমিক বিদ্যালয়, রমনা, ঢাকা
প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিও। আজ তোমাদের বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের ‘পঞ্চম অধ্যায় : জনসংখ্যা’ থেকে আরো ১৫টি সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন নিয়ে আলোচনা করা হলো।
সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন
প্রশ্ন : জনসম্পদ কাকে বলে?
উত্তর : কোনো দেশের শ্রমশক্তিকে ওই দেশের জনসম্পদ বলে।
প্রশ্ন : বাংলাদেশের খাদ্য ঘাটতির একটি প্রধান কারণ কী?
উত্তর : অতিরিক্ত জনসংখ্যা।
প্রশ্ন : কোনটির সঙ্কট দেশের ভবিষ্যৎ জনগোষ্ঠীর উন্নয়নে বাধা হয়ে দাঁড়ায়?
উত্তর : খাদ্য ও পানীয় জলের সঙ্কট।
প্রশ্ন : অতিরিক্ত মানুষের খাদ্য চাহিদা মেটাতে আমাদের প্রতি বছর কোথা থেকে খাদ্য আমদানি করতে হয়?
উত্তর : বিদেশ থেকে।
প্রশ্ন : অতিরিক্ত জনসংখ্যার বসতি স্থাপনের জন্য কী কমে যাচ্ছে?
উত্তর : কৃষি জমির পরিমাণ।
প্রশ্ন : মানুষের মৌলিক চাহিদার মধ্যে অন্যতম কী?
উত্তর : পরিধেয় বস্ত্র।
প্রশ্ন : উপযুক্ত পোশাক না থাকার কারণে অনেক শিশু কী চায় না?
উত্তর : বিদ্যালয়ে আসতে।
প্রশ্ন : বর্তমানে দ্রুত হারে জনসংখ্যা বাড়ায় কত লাখ মানুষের অতিরিক্ত বাসস্থান প্রয়োজন?
উত্তর : প্রতি বছর প্রায় তিন লাখ।
প্রশ্ন : একটি দেশের অন্যতম সম্পদ কী?
উত্তর : শিক্ষিত জনগোষ্ঠী।
প্রশ্ন : শ্রেণিকক্ষ, শিক্ষক ও অন্যান্য সুযোগ-সুবিধা দেয়া যাচ্ছে না কী কারণে?
উত্তর : অতিরিক্ত জনসংখ্যা।
প্রশ্ন : জনসংখ্যা বৃদ্ধির কারণে আমাদের কিসের ওপর নেতিবাচক প্রভাব পড়ছে?
উত্তর : স্বাস্থ্যের।
প্রশ্ন : অতিরিক্ত জনসংখ্যার কারণে কী চাহিদা মেটানো বাধাপ্রাপ্ত হচ্ছে?
উত্তর : পুষ্টির চাহিদা।
প্রশ্ন : বাংলাদেশের কতজন জনসংখ্যা চিকিৎসাসেবা থেকে বঞ্চিত?
উত্তর : অর্ধেক।
প্রশ্ন : খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা ইত্যাদি সব কিছু মিলেই কী নির্ধারিত হয়?
উত্তর : জীবনযাত্রার মান।
প্রশ্ন : যানবাহনের অতিরিক্ত ভিড় ও যানজটের অন্যতম কারণ কী?
উত্তর : অতিরিক্ত জনসংখ্যা।