ফ্যামিলি কার্ড বিতরণ সিদ্ধান্তে জনমনে আশার আলো : ড. খন্দকার মারুফ
Printed Edition
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ড. খন্দকার মারুফ হোসেন বলেছেন, রাষ্ট্রক্ষমতায় এসে প্রধানমন্ত্রী তারেক রহমান মাত্র ২১ দিনেই ফ্যামিলি কার্ড বিতরণ এবং গৃহীত বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে জনমনে আশার আলো জেগেছে। গত মঙ্গলবার উদ্বোধনী দিনেই ৩৭ হাজার ৫৬৭ জন অসচ্ছল মহিলা ফ্যামিলি কার্ডের মাধ্যমে আড়াই হাজার টাকা করে পেয়েছে। তিনি বলেন, ১৬ বছর ফ্যাসিস্ট সরকারের দুঃশাসনে নিষ্পেষিত জাতির অগ্রপথিক হয়ে রাষ্ট্রের হাল ধরেছেন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি দেশ ও জনগণের উন্নয়নের বাতিঘর। ড. খন্দকার মারুফ মঙ্গলবার দাউদকান্দি সদরে শহীদ রিফাত পার্কে পৌর বিএনপি আয়োজিত ইফতার পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। দাউদকান্দি পৌর বিএনপির আহ্বায়ক নূর মোহাম্মদ সেলিম সরকারের সভাপতিত্বে এবং সদস্যসচিব কাউসার আলম সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা এ কে এম শামসুল হক, এম এ লতিফ ভূঁইয়া, ভিপি জাহাঙ্গীর আলম, আবদুস সাত্তার, মাহবুবুল আলম মোহন ও কামাল হোসেন, শওগাত চৌধুরী পিটার, খন্দকার বিল্লাল হোসেন সুমন, মাহবুব হোসেন হিরণ, আরিফ মাহামুদ, মামুন হোসেন ভুইয়া, ভিপি শাহাবউদ্দিন ভুঁইয়া, মো: রোমান খন্দকার, শরীফ চৌধুরী, গোলাম মহিউদ্দিন তালুকদার, আসাদুজ্জামান লিমন, কামাল পারভেজ ডালিম, জামাল হোসেন প্রমুখ। বিজ্ঞপ্তি।