জনসভায় জয়নুল আবেদীন
মৃত্যুকে ভয় করি না
Printed Edition
মুলাদী (বরিশাল) সংবাদদাতা
বিএনপি চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বরিশালের মুলাদী উপজেলা বিএনপি, পৌরসভা বিএনপি এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে সরকারি মুলাদী মাহমুদজান পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে গত শনিবার বেলা ৩টায় এক দোয়া ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
মুলাদী উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মো: শরিয়ত উল্লাহর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বরিশাল-৩ (মুলাদী-বাবুগঞ্জ) আসনে মনোনীত ধানের শীষের প্রার্থী বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস প্রেসিডেন্ট, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সুপ্রিম কোর্ট বার কাউন্সিলের নির্বাচিত সাবেক সভাপতি আলহাজ অ্যাডভোকেট জয়নুল আবেদিন। তিনি বলেন, খালেদা জিয়া সুস্থ থাকলে বাংলাদেশ সুস্থ থাকবে। আমি মৃত্যুকে ভয় করি না। উপজেলার মানুষের জন্য আমি জীবন দিতেও প্রস্তুত। এখানকার মানুষের ভাগ্য উন্নয়নের জন্য মৃত্যুর আগ পর্যন্ত কাজ করে যাব। ১৯৭৪ সালে লক্ষ্মীবাহিনী আমাকে ধরে নিয়ে গিয়েছিল, সেখান থেকে আমি বেঁচে এসেছি। তিনি আরো বলেন, ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে যারা গুলি করেছে তাদেরকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। হাদিকে গুলি করে প্রমাণ করতে চায় নির্বাচন হতে দেয়া যাবে না। নির্দিষ্ট সময়ে সুষ্ঠু ও সুন্দরভাবে নির্বাচন হবে। ফ্যাসিবাদদের ষড়যন্ত্র জাতীয়তাবাদী শক্তি নস্যাৎ করে দিবে।