খালেদা জিয়ার সুস্থতা কামনায় সাংবাদিক ইউনিয়ন বগুড়ার দোয়া মাহফিল

Printed Edition

বগুড়া অফিস

বিএনপি চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে মঙ্গলবার বাদ আসর বাইতুর রহমান সেন্ট্রাল জামে মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করে সাংবাদিক ইউনিয়ন বগুড়া। দোয়ার আগে বেগম খালেদা জিয়ার সংগ্রামী জীবনের নানান দিক নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু। এ সময় উপস্থিত ছিলেন- বগুড়া প্রেস ক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সাবেক সভাপতি মীর সাজ্জাদ আলী সন্তোষ, সৈয়দ ফজলে রাব্বী ডলার, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সহসভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক এস এম আবু সাঈদ, সাবেক সাধারণ সম্পাদক মমিনুর রশীদ শাইন, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, সিনিয়র সাংবাদিক আব্দুর রহীম বগরা, স্টাফ রিপোর্টার আবুল কালাম আজাদ, প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি রাহাত রিটু, বগুড়া ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুর রহিম, দফতর সম্পাদক শামীম আহম্মেদ, কোষাধ্যক্ষ ফেরদৌসুর রহমান, নির্বাহী সদস্য প্রতীক ওমর, বগুড়া স্পোর্টস রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোস্তফা মোঘল, বগুড়া প্রেস ক্লাবের পাঠাগার সম্পাদক জেড এ মিলন, নির্বাহী সদস্য জহুরুল ইসলাম, দৈনিক উত্তরকোন’র সম্পাদক সাহেদুজ্জামান সিরাজ বিজয়, জাতীয় সাংবাদিক সংস্থার বগুড়া জেলা সভাপতি আবু মুসা,আল আমিন মণ্ডল প্রমুখ। অনুষ্ঠানের শেষ পর্বে বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মুনাজাত করা হয়।