লিও স্টেডিয়ামে জয়হীনই মিয়ামি

Printed Edition

ক্রীড়া ডেস্ক

নতুন মাঠ তিনটি ম্যাচ খেলা হয়ে গেছে মিয়ামির। তবে লিওনেল মেসির তাদের নতুন স্টেডিয়াম ‘লিও’তে জয় বঞ্চিতই থাকল। গতকাল নিউ ইংল্যান্ড রেভ্যুলেশনের বিপক্ষে ১-১ গোলে ড্র করে তারা। ম্যাচের প্রথমার্ধে দুই দলই গোলশূন্য থাকলেও দ্বিতীয়ার্ধে এগিয়ে যায় নিউ ইংল্যান্ড। ৫৬ মিনিটে সাবেক নিউ ইংল্যান্ডের চার্লস গিল চিপ শটে গোল করে দলকে লিড এনে দেন। ৭৬ মিনিটে গেরমান বের্তেরামে সহজ সুযোগে গোল করে সমতা ফেরান।