চৌগাছা পৌরসভায় টেন্ডার ছাড়াই চলছে কাজ

Printed Edition

চৌগাছা (যশোর) সংবাদদাতা

যশোরের চৌগাছা পৌরসভায় নিয়মনীতির তোয়াক্কা না করেই চলছে নির্মাণকাজের মহোৎসব। কোনো ধরনের টেন্ডার বা কোটেশন প্রক্রিয়া অনুসরণ না করেই প্রায় ১২ লাখ টাকা ব্যয়ে পৌরসভার নিজস্ব গোডাউন নির্মাণের কাজ পছন্দের ঠিকাদারকে দেয়ার অভিযোগ উঠেছে। গোপন আঁতাতের মাধ্যমে ‘বদরুল আমিন এন্টারপ্রাইজ’ নামের একটি প্রতিষ্ঠানকে এই কাজ দেয়া হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। স্বচ্ছতা ও জবাবদিহিতার অভাবে সরকারি অর্থের এমন নয়ছয় জনমনে চরম ােভের সৃষ্টি করছে।

পৌরসভার নিয়মানুযায়ী যেকোনো উন্নয়নমূলক কাজের জন্য স্থানীয় বা জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ এবং নোটিশ বোর্ডে কোটেশন আহ্বান বাধ্যতামূলক। বিধি মোতাবেক দরপত্র যাচাই-বাছাই শেষে কার্যাদেশ দেয়ার কথা থাকলেও এই প্রকল্পের েেত্র তার ছিটেফোঁটাও অনুসরণ করা হয়নি। স্থানীয় ঠিকাদারদের অভিযোগ, অনৈতিক সুবিধা নিতেই পৌর কর্তৃপ গোপনে এই প্রক্রিয়া সম্পন্ন করেছে।

পৌরসভার সহকারী প্রকৌশলী এস এম রুহুল আমিন দাবি করেন, সরকারি আইন মেনে কোটেশনের মাধ্যমেই কাজ দেয়া হয়েছে। তবে কোনো পত্রিকায় বা কবে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, তার কোনো সদুত্তর তিনি দিতে পারেননি। ঠিকাদার বদরুল আমিনও দাবি করেন তিনি নিয়ম মেনেই কাজ করছেন, যদিও এর সপে কোনো দালিলিক প্রমাণ দেখাতে পারেননি তিনি।

খোদ পৌর নির্বাহী কর্মকর্তা মোশারফ হোসেন এই প্রকল্পের বিষয়ে কোনো তথ্যই দিতে পারেননি। এমনকি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক ফারজানা ইসলামও বিষয়টি নিয়ে অন্ধকারে রয়েছেন। তিনি বলেন, এই প্রকল্পের বিষয়ে আমার কিছু জানা নেই। বিষয়টি খোঁজ নিয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।