মাসব্যাপী শেলটেক প্রপার্টি কার্নিভাল শুরু

Printed Edition
artho-7
মাসব্যাপী শেলটেক প্রপার্টি কার্নিভাল শুরু

শেলটেক (প্রা:) লিমিটেড নিয়ে এসেছে মাসব্যাপী বর্ণিল আয়োজন ‘শেলটেক প্রপার্টি কার্নিভাল ২০২৫’, যেখানে রয়েছে স্পেশাল প্রাইস বেনিফিটস, এক্সকুসিভ প্রিভিলেজ এবং কমপ্লিমেন্টারি কিচেন ক্যাবিনেট। গতকাল শুরু হওয়া মাসব্যাপী এই কার্নিভাল চলবে শুক্রবারসহ প্রতিদিন, সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। কার্নিভালের উদ্বোধন করেন শেলটেক গ্র“পের স্ট্র্যাটেজিক প্ল্যানিং, পিআর অ্যান্ড মার্কেটিং অ্যাডভাইজর নওশাদ চৌধুরী, শেলটেক (প্রা:) লিমিটেডের নির্বাহী পরিচালক মো: শরীফ হোসেন ভূঁইয়া; চিফ অপারেটিং অফিসার শাহ্থজাহান; চিফ বিজনেস অফিসার ইঞ্জিনিয়ার হোসনেয়ারা পারভীন; হেড অব সেলস এ কে এম রফিউল ইসলাম এবং শেলটেকের অন্যান্য জ্যেষ্ঠ কর্মকর্তারা। কার্নিভ্যালের তিনটি ভেন্যু হচ্ছে ঢাকায় শেলটেক টাওয়ার, ৬০ শেখ রাসেল স্কয়ার, পশ্চিম পান্থপথ; জলসিঁড়ি আবাসনে প্লট ১৭ এবং রোড ৫০১, সেক্টর ১৭; চট্টগ্রামে রুবিয়া হাইটস, ২য় তলা, হাউস ৭/এ/১, রোড ৩, জাকির হোসাইন রোড, দণি খুলশী। বিজ্ঞপ্তি।