জয়পুরহাট চেম্বার অব কমার্সের ৪০তম বার্ষিক সাধারণ সভা

Printed Edition

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ৪০তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে শহরের পৌর কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। সভাপতি আবদুল হাকিম মণ্ডলের সভাপতিত্বে বক্তব্য দেন চেম্বারের নবনির্বাচিত সভাপতি বিশিষ্ট শিল্পপতি সিআইপি আনোয়ারুল হক আনু। বিশেষ অতিথির বক্তব্যে দেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফয়সল আলিম, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, যুগ্ম আহ্বায়ক আবদুল ওয়াহাব, জেলা জামায়াতের আমির ফজলুর রহমান সাঈদ, জয়পুরহাট আইনজীবী সমিতির সভাপতি আবদুল মোমিন ফকির।

চেম্বারের পরিচালক মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় বক্তব্য দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার জাহাঙ্গীর আলম, এফবিসিসিআইএর সাবেক পরিচালক আমিনুল বারী, চেম্বারের সাবেক সভাপতি বেলায়েত হোসেন লেবু, রেজাউল করিম প্রমুখ। এ সময় চেম্বার অব কমার্সের নবনির্বাচিত সদস্যরা উপস্থিত ছিলেন।