সোশ্যাল মিডিয়া নিষেধাজ্ঞা অমান্যে প্রযুক্তি সংস্থার জরিমানা দ্বিগুণ করছে অস্ট্রেলিয়া

Printed Edition

রয়টার্স

কিশোর-কিশোরীদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার সংক্রান্ত নিষেধাজ্ঞা কার্যকর করতে ব্যর্থ হলে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর জরিমানা দ্বিগুণ করার ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়া সরকার। কঠোর নিষেধাজ্ঞা সত্ত্বেও শিশুরা সহজেই তা ফাঁকি দিয়ে সোস্যাল মিডিয়া ব্যবহার করঝে বলে প্রমাণ আসার পর শনিবার এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

নতুন এই নিয়ম অনুযায়ী, নিষেধাজ্ঞা মানতে ব্যর্থ হলে সর্বোচ্চ জরিমানা ৪৯.৫ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার থেকে বাড়িয়ে ৯৯ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার (প্রায় ৬৮ মিলিয়ন মার্কিন ডলার) করা হচ্ছে। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ এক বিবৃতিতে তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেছেন, বড় প্রযুক্তি সংস্থাগুলো আইনটি মেনে চলার জন্য যথেষ্ট পদক্ষেপ নিচ্ছে না। দেশটির ইন্টারনেট নিয়ন্ত্রক সংস্থা ‘ই-সেফটি কমিশনার’ মেটা-র ইনস্টাগ্রাম ও ফেসবুক, গুগলের ইউটিউব, স্ন্যাপচ্যাট ও টিকটক- এই পাঁচটি বড় প্ল্যাটফর্মের নিয়ম লঙ্ঘনের বিষয়টি সক্রিয়ভাবে তদন্ত করছে। সংস্থাগুলোর নজরদারি এবং তথ্য সংগ্রহের ক্ষমতা আরো জোরদার করছে সরকার, যেন তারা নির্দিষ্ট বয়সের নিচের শিশুদের অ্যাকাউন্ট খোলা বন্ধে কী ব্যবস্থা নিয়েছে তার প্রমাণ দিতে বাধ্য থাকে।