মাদারগঞ্জের ৩ যুবককে দক্ষিণ আফ্রিকার নামে ভারতে পাচারের অভিযোগ
Printed Edition
মাদারগঞ্জ (জামালপুর) সংবাদদাতা
জামালপুরের মাদারগঞ্জের তিন যুবককে দক্ষিণ আফ্রিকায় পাঠানোর কথা বলে ভারতে পাচার করেছে স্থানীয় দালাল চক্র, এমন অভিযোগ করেছেন ভুক্তভোগীদের পরিবার। ২০২১ সালে সাউথ-আফ্রিকা প্রবাসী জাহাঙ্গীর আলমের মাধ্যমে জনপ্রতি আট লাখ টাকা দিয়ে তিন যুবক, মেহেদী (২২), মমিন (২১) ও শাওন (২০) বাড়ি থেকে বের হয়। কিন্তু পরে জানা যায়, তাদের গোপনে ভারতে নিয়ে যায় দালালরা।
২০২২ সালে তারা ভারতের লখনৌ সেন্ট্রাল কারাগারে আটক হয়। এরপর থেকে প্রায় চার বছর ধরে সেখানেই বন্দী থাকেন তারা। তিন পরিবারের স্বজনরা জানান, সন্তানদের দুর্দশার খবর পেয়ে তারা ভেঙে পড়েছেন এবং বিভিন্ন দফতরে আবেদন করেও কোনো সমাধান পাননি।
এই ঘটনায় রেজাউল করিম বাদি হয়ে জাহাঙ্গীরসহ চারজনের বিরুদ্ধে জামালপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মানবপাচারের মামলা করেন।
মানবাধিকার কর্মী জাহাঙ্গীর সেলিম তিনজনকে দ্রুত রাষ্ট্রীয় সহযোগীতায় দ্ইু দেশের দূতাবাসের সহায়তায় দেশে ফেরানোর দাবি জানিয়েছেন।