হেলথ টিপস
ডায়াবেটিস ও ওজন নিয়ন্ত্রণে যেভাবে খাবেন রসালো ফল
Printed Edition
গ্রীষ্ম শেষে এখন চলছে বর্ষা মৌসুম। সেই সাথে বাজারে মিলছে নানা রসালো ফল পাকা আম, কাঁঠাল ও লিচু। কিন্তু অনেকে মনে করেন এগুলো খেলে বাড়তে পারে ডায়াবেটিস ও শরীরের ওজন।
আসলেই কি তাই? উত্তর হলো, না। ফল নয়, মূল সমস্যা হলো অতিরিক্ত পরিমাণ, অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস এবং শারীরিক নিষ্ক্রিয়তা। সঠিক নিয়ম মেনে এ মৌসুমি ফলগুলো খেয়েও ডায়াবেটিস ও ওজন নিয়ন্ত্রণে রাখা সম্ভব। তবে ফলের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো-পরিমাণও ও খাওয়ার পদ্ধতি।
আম : এর মধ্যে আমে রয়েছে ভিটামিন এ, ভিটামিন সি, পটাশিয়াম ও শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট। তাবে এটা ভরা পেটে ও খেতে নির্দিষ্ট পরিমাণে খেতে হবে।
কাঁঠাল : পুষ্টিগুণে সমৃদ্ধ একটি ফল হচ্ছে কাঁঠাল। এতে রয়েছে খাদ্যআঁশ, ভিটামিন সি, পটাশিয়াম এবং কিছু পরিমাণ উদ্ভিজ্জ প্রোটিন। এ ফলের একটি ইতিবাচক দিক হলো, এটি দ্রুত পেট ভরায়। ফলে অতিরিক্ত ভাত বা নাশতা খাওয়ার প্রবণতা কমতে পারে। তবে এতে কার্বোহাইড্রেটও কম নয়। তাই পরিমাণের নিয়ন্ত্রণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
লিচু : এ সময়ের আরেকটি রসালো ফল লিচু অত্যন্ত সুস্বাদু হলেও এতে প্রাকৃতিক চিনির ঘনত্ব তুলনামূলক বেশি। কিন্তু লিচু ছোট হওয়ায় মানুষ সহজেই অনেক বেশি খেয়ে ফেলে। তাই দিনে ৬-৮টি মাঝারি লিচুর বেশি খাওয়া যাবে না। এর বেশি হলে রক্তে গ্লুকোজ দ্রুত বাড়ে এবং অতিরিক্ত ক্যালোরি শরীরে চর্বি জমাতে ভূমিকা রাখে। ইন্টারনেট।