মুসলিম লীগ প্রতিষ্ঠাতা নবাব স্যার সলিমুল্লাহর ১১১তম মৃত্যুবার্ষিকী আজ

Printed Edition

আহসানউল্লাহ ইঞ্জিনিয়ারিং স্কুল (বর্তমানে বুয়েট) ও মুসলিম লীগের প্রতিষ্ঠাতা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের রূপকার ও ভূমিদাতা, নবাব স্যার সলিমুল্লাহ বাহাদুরের ১১১তম মৃত্যুবার্ষিকী। এ উপলে বাংলাদেশ মুসলিম লীগ ঢাকার বেগমবাজারে নবাব স্যার সলিমুল্লাহর মাজারে আজ সকাল ১০টায় ফাতেহা পাঠ এবং বাদ জুমা পল্টনস্থ দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে। ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন মুসলিম লীগের সভাপতি জুবায়েদা কাদের চৌধুরী।

আলোচনায় অংশ নেবেন স্থায়ী কমিটির সদস্য আনোয়ার হোসেন আবুড়ী, সহসভাপতি অ্যাডভোকেট মো: জসিম উদ্দিন, অ্যাডভোকেট আবু সাঈদ মোল্লা, কেন্দ্রীয় নেতা তারেক জমির সজীব, মহিলা মুসলিম লীগের সভানেত্রী ডাক্তার হাজেরা বেগম, মুসলিম লীগ মনোনীত ঠাকুরগাঁও-৩ আসনের প্রার্থী এস এম খলিলুর রহমান ও দিনাজপুর-২ আসনের প্রার্থী মোহাম্মদ মোকাররম হোসেন, সাংগঠনিক সম্পাদক এসআই ইসলাম মিলন ও জহিরউদ্দিন বাবর। বিজ্ঞপ্তি।