চট্টগ্রামে বিএসআরএম উচ্চ বিদ্যালয়ে ‘হ্যাপি স্ট্রিট’ অনুষ্ঠিত
Printed Edition
বিজয়ের ৫৪তম বর্ষপূর্তি উপলক্ষে বুরহানী বিএসআরএম উচ্চ বিদ্যালয় গত ১২ ডিসেম্বর চট্টগ্রাম নগরীর বায়েজীদ থানার অন্তর্গত শেরশাহ বাংলাবাজার, ডেবারপাড়ে বিদ্যালয়ের সামনে আয়োজন করেছে ভিন্নধর্মী উৎসব ‘হ্যাপি স্ট্রিট। এই ব্যতিক্রমী আয়োজনে সড়কটি শিশু-কিশোরদের জন্য একটি নিরাপদ খেলার মাঠে পরিণত হয়। মূলত ‘হ্যাপি স্ট্রিট’ আধুনিক স্মার্ট স্ট্রিট ধারণার একটি অংশ, যেখানে ধর্ম-বর্ণ নির্বিশেষে সব সম্প্রদায়ের মানুষের জন্য উন্মুক্তভাবে আনন্দ ও খেলাধুলার পরিবেশ সৃষ্টি করা হয়। অনুষ্ঠানে শিক্ষার্থীদের ব্যাডমিন্টন, ট্যানগ্রাম, রিং গেম, মার্শাল আর্ট, ম্যাজিক শোসহ নানা চমকপ্রদ কার্যক্রমের আয়োজন করা হয়েছিল, যেখানে বিনামূল্যে দর্শনার্থীরা ঘুরে বেড়ায় এবং উৎসবে অংশ নেয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাওরা তেহসিন জোহায়ের, বিএসআরএম গ্রুপের পরিচালক ও ফ্রোবেল প্লে স্কুল ও ফ্রোবেল একডেমির প্রতিষ্ঠাতা, সাবিন আমের, বিএসআরএম গ্রুপের পরিচালক এবং সিএসআর ডিপার্টমেন্টের প্রধান রুনি রহমান এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাদের। বিজ্ঞপ্তি।