সিলেট উইমেন্স নার্সিং কলেজ নতুন ক্যাম্পাসে কার্যক্রম শুরু

Printed Edition
bangla-3
উইমেন্স মেডিক্যাল কলেজের পরিচালক মুহাম্মদ ফখরুল ইসলাম বক্তব্য রাখছেন : নয়া দিগন্ত

সিলেট ব্যুরো

সিলেট উইমেন্স নার্সিং কলেজ নগরীর বাগবাড়ীস্থ নিজস্ব নতুন ক্যাম্পাসে কার্যক্রম স্থানান্তর করেছে। গত সোমবার দুপুর ১২টায় নতুন ভবনে কলেজের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় সিলেট উইমেন্স মেডিক্যাল কলেজের সাবেক অধ্যক্ষ ও হলি সিলেট হোল্ডিং লিমিটেডের চেয়ারম্যান প্রফেসর ডা: ফজলুর রহিম কায়সার বলেন, বিশ্বব্যাপী নার্সিং পেশার প্রয়োজনীয়তা বেড়েই চলেছে। মানবসেবার গুরুত্বপূর্ণ ক্ষেত্র হিসেবে নার্সিং এখন আন্তর্জাতিকভাবে ব্যাপক চাহিদা সৃষ্টি করেছে।

তিনি আরো বলেন, সিলেট উইমেন্স নার্সিং কলেজ দীর্ঘদিন ধরে নার্সিং শিক্ষায় অগ্রণী ভূমিকা পালন করছে। নিজস্ব ক্যাম্পাসে স্থানান্তর এ শিক্ষাপ্রতিষ্ঠানের সক্ষমতা আরো বৃদ্ধি করবে এবং নতুন দিগন্তের সূচনা করবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রফেসর ডা: আজির উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হলি সিলেট হোল্ডিং লিমিটেডের সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা: এম এ মতিন, ভাইস চেয়ারম্যান মুহাম্মদ ফখরুল ইসলাম, এমডি ডা: ওয়েছ আহমদ চৌধুরী, মেজর জেনারেল (অব:) সৈয়দ ইফতেখার উদ্দিন, প্রফেসর ডা: শাহানা ফেরদৌস চৌধুরীসহ অন্যরা।

নতুন অধ্যক্ষ ডা: সুনুজ উল্লাহ সুমনকে সংবর্ধনা ও বিদায়ী অধ্যক্ষ ফয়ছল আহমদ চৌধুরীকে বিদায় জানানো হয়। অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী প্রতিনিধি বক্তব্য রাখেন। শেষে মুনাজাত পরিচালনা করেন মাওলানা আব্দুল্লাহ আনসারী।