ময়মনসিংহে গরুর গোশত প্রতি কেজি ৬০০ টাকা
Printed Edition
ময়মনসিংহ অফিস
ময়মনসিংহে সরকারিভাবে ভর্তুকি মূল্যে প্রতি কজি গরুর গোশত ৮০০ টাকার পরিবর্তে ৬০০ টাকা এবং মুরগির ১৪টি ডিম ১২৬ টাকার স্থলে ১০০ টাকায় বিক্রি করছে জেলা প্রশাসন। নিম্ন আয়ের মানুষের মধ্যে ভর্তুকি মূল্যে গরুর গোশত এবং ডিম বিক্রির লক্ষ্যে ওই কর্মসূচি গ্রহণ করা হয়। গতকাল জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে কর্মসূচির উদ্বোধন করেন ময়মনসিংহ-৪ সদর আসনের জাতীয় সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ। তিনি জানান, জনগণের আর্থিক অসচ্ছলতা লাঘবে বর্তমান জনবান্ধব সরকার এই উদ্যোগ গ্রহণ করেছে। জনগণের কল্যাণে সরকার সবসময় মানুষের পাশে থাকবে।
উদ্বোধনী দিনে প্রতিদিন ২০০ কেজি গরুর গোশত এবং পাঁচ হাজার পিস ডিম বিক্রি করা হয়েছে। জনপ্রতি এক কেজি গরুর গোসত ৬০০ টাকা এবং ১৪টি ডিম ১০০ টাকায় বিক্রি করা হয়। ঈদের আগের দিন পর্যন্ত এই কর্মসূচি চলবে। চাহিদা বৃদ্ধি পেলে দু’দিন পরপর পাঁচ’শ থেকে ছয়’শ কেজি গোশত বিক্রি করা হবে।