চুয়েটে কন্টিনিউইং প্রফেশনাল ডেভেলপমেন্ট ফর অফিসার শীর্ষক ট্রেনিং অনুষ্ঠিত

Printed Edition

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) উদ্যোগে ‘কন্টিনিউইং প্রফেশনাল ডেভেলপমেন্ট ফর অফিসারস’ শীষর্ক ট্রেনিং অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার চুয়েটের অ্যাকাডেমিক কাউন্সিল কে আয়োজিত উক্ত প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন চুয়েটের ভিসি অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন । প্রশিক্ষণে রিসোর্স পারসন ছিলেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্টের (বিআইএম) ঊর্ধ্বতন ব্যবস্থাপনা কাউন্সিলর ও অ্যাকাউন্টিং অ্যান্ড ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের বিভাগীয় প্রধান এম আমিনুর। প্রশিণে সভাপতিত্ব করেন চুয়েট আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. মো: আব্দুর রহমান ভূঁইয়া। এতে স্বাগত বক্তব্য রাখেন ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেলের (আইকিউএসি) অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মো: সানাউল রাব্বী। বিজ্ঞপ্তি।