এসএসসি পরীক্ষার প্রস্তুতি : বাংলা প্রথম পত্র

গদ্যাংশ : সুভা

Printed Edition
sy-2
এসএসসি পরীক্ষার প্রস্তুতি : বাংলা প্রথম পত্র

মো: জাকীর হোসেন

সিনিয়র শিক্ষক (বাংলা বিভাগ), বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ, বনানী, ঢাকা।

মাস্টার ট্রেইনার (বাংলা) ও বোর্ড পরীক্ষক

সুপ্রিয় এসএসসি পরীক্ষার শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিও। আজ তোমাদের বাংলা প্রথম পত্রের ‘গদ্যাংশ : সুভা’ থেকে আরো ৮টি বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব।

৩২। বাণীকণ্ঠের ঘর কোথায়?

ক) নদীর উপর

খ) নদীর তীরে

গ) নদীর ধারে

ঘ) নদীর পাড়ে

৩৩। সুভার সম্পর্কে সকলে দুশ্চিন্তা প্রকাশ করিত-

ক) সুভার সামনে

খ) সুভার অলক্ষ্যে

গ) সুভার অগোচরে

ঘ) সুভার বাবা-মায়ের সাথে

৩৪। সুভার সম্পর্কে সকলে দুশ্চিন্তা করিত কী সম্বন্ধে?

ক) জীবন

খ) ভবিষ্যৎ

গ) নিস্তব্ধতা

ঘ) বিয়ে

৩৫। সুভা কখন শয়নকক্ষে দ্বার খুলে রাতের প্রকৃতি দেখত?

ক) শুক্লা দ্বাদশীর রাতে

খ) মাঝ রাতে

গ) পূর্ণিমা রাতে

ঘ) গভীর রাতে

৩৬। সর্বশী ও পাঙ্গুলি সুভার কথা বুঝত, কারণ-

র) তারাও ছিল বাক্যহীন

রর) তাদের প্রতি সুভা ছিল বন্ধুবৎসল

ররর) সুভা তাদের সাথে কথা বলত

নিচের কোনটি সঠিক?

ক) র ও রর খ) রর ও ররর

গ) র ও ররর ঘ) র, রর ও ররর

৩৭। মর্মবিদ্ধ হরিণী কার দিকে তাকায়?

ক) ব্যাধের

খ) প্রতাপের

গ) জন্মভূমির

ঘ) সর্বশী ও পাঙ্গুলির

নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নগুলোর উত্তর দাও :

সমাজ দৃষ্টিহীনদের অবজ্ঞা করে। দৃষ্টিহীনেরা নিজেরাও নিজেদের অবজ্ঞা করে। কিন্তু ইন্দ্রিয়-সচেতনতা দিয়ে এই প্রতিবন্ধকতা দূর করা সম্ভব। কোনো কিছু স্পর্শ করে বা শব্দ শুনে কোনো কিছুর আগমনের অনুমান করা যায়।

৩৮। উদ্দীপকের দৃষ্টিহীনেরা ও সুভা কী ধরনের সমস্যার মুখোমুখি হয়?

ক) জীবন-যুদ্ধের অসহায়তা

খ) পারিবারিক অবজ্ঞা

গ) প্রতিবেশীর নিন্দা

ঘ) সামাজিক অবহেলা

৩৯। উদ্দীপকের সাথে সুভার সাদৃশ্য-

র) প্রতিবন্ধিতায়

রর) নিজস্ব জগৎ সৃষ্টিতে

ররর) প্রকৃতি ঘনিষ্ঠতায়

নিচের কোনটি সঠিক?

ক) র খ) রর

গ) রর ও ররর ঘ) র, রর ও ররর

উত্তর: ৩২. গ, ৩৩.ক, ৩৪. খ, ৩৫. গ, ৩৬. ক, ৩৭. ক, ৩৮.ঘ, ৩৯. ঘ।