সংসদে নৌপরিবহনমন্ত্রী
দেশে চিহ্নিত নদী দখলদার প্রায় ২২ হাজার
Printed Edition
সংসদ প্রতিবেদক
দেশে ২১ হাজার ৯৮৮ জন অবৈধ নদী দখলকারী চিহ্নিত হয়েছে জানিয়ে নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, বাংলাদেশে মোট ১ হাজার ৪১৫টি নদী রয়েছে। এর মধ্যে শুষ্ক মৌসুমে দেশের নাব্য নৌপথের দৈর্ঘ্য ৬,২০০ কিলোমিটার যা বর্ষা মৌসুমে বেড়ে ৮,০০০ কিলোমিটারে পৌছায়।
গতকাল সংসদে প্রশ্নোত্তর পর্বে ময়মনসিংহ-৬ আসনের জামায়াতে ইসলামীর এমপি কামরুল হাসানের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে তার প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপন করা হয়।
তিনি বলেন, নৌপরিবহন মন্ত্রণালয়, পানি সম্পদ মন্ত্রণালয়, জাতীয় নদী রা কমিশন, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসন এবং নদীকর্মীদের সহায়তায় প্রণীত তালিকা অনুযায়ী দেশে ১ হাজার ৪১৫টি নদী রয়েছে। নদীর এই তালিকা ২০২৫ সালের ১৪ এপ্রিল পানি সম্পদ মন্ত্রণালয়, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড এবং জাতীয় নদী রা কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
জামালপুর-৩ আসনের সদস্য মো: মোস্তাফিজুর রহমান বাবুলের টেবিলে উপস্থাপিত লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, নৌপথ উন্নয়ন, নাব্যতা বৃদ্ধি এবং নদীর স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনতে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপ (বিআইডব্লিউটিএ) একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্প বাস্তবায়ন করছে।
২০২৬-২৭ অর্থবছরে ৭০ কিলোমিটার নৌপথ পুনরুদ্ধারের ল্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যা দেশের নৌযোগাযোগ ব্যবস্থাকে আরো শক্তিশালী করবে।
জাহাজ নির্মাণ শিল্পকে অগ্রাধিকার খাত করার প্রস্তাব
মন্ত্রী বলেন, কর্মসংস্থান সৃষ্টি ও রফতানি আয় বাড়াতে সরকার জাহাজ নির্মাণ শিল্পকে অগ্রাধিকার (থ্রাস্ট) খাত হিসেবে বিবেচনা করতে পারে।
ফেনী-২ আসনের জয়নাল আবদিনের তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে তিনি বলেন, কম শ্রম ব্যয়, দ জনশক্তি এবং বৈশ্বিক বাজারে মাঝারি আকারের জাহাজের চাহিদাকে কাজে লাগিয়ে বাংলাদেশ এ খাতে বড় সম্ভাবনা তৈরি করতে পারে। এ খাতকে এগিয়ে নিতে দীর্ঘমেয়াদি স্বল্প সুদে ঋণ, রফতানি ঋণ সহায়তা এবং শুল্ক ও কর অবকাশ সুবিধা প্রয়োজন।
৩,২০০ স্পটে ভ্রাম্যমাণ লাইব্রেরি, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সংখ্যা ৫০টি
সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী জানিয়েছেন, দেশের ৬৪ জেলার ৩৬৮টি উপজেলা ও থানায় ৭৬টি ভ্রাম্যমাণ লাইব্রেরি গাড়ির মাধ্যমে তিন হাজার ২০০টি স্পটে বই পড়ার কার্যক্রম পরিচালিত হচ্ছে।
তিনি সংসদকে আরো জানান, দেশে গেজেটভুক্ত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সংখ্যা ৫০টি। জনশুমারি ও গৃহগণনা-২০২২ অনুযায়ী ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মোট জনসংখ্যা ১৬ লাখ ৫০ হাজার ১৫৯ জন, যা মোট জনসংখ্যার প্রায় এক শতাংশ। সরকার তাদের ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য সংরণে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে।