কসাইটুলী ও যাত্রাবাড়ী জয়ী

Printed Edition

ক্রীড়া প্রতিবেদক

সিনিয়র ডিভিশন ফুটবল লিগে গতকাল জয়ের দেখা পেয়েছে কসাইটুলি সমাজ কল্যাণ পরিষদ ও যাত্রাবাড়ী ক্রীড়া চক্র। কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে দিনের প্রথম খেলায় যাত্রাবাড়ী ৪-১ গোলে হারায় বাড্ডা জাগরণী ক্রীড়া চক্রকে। বিজয়ী দলের সাইফুল্লাহ সরদান, আরিয়ান শিকদার, আনিসুর শেখ ও রাজউদ্দিন গোল করেন। বাড্ডার গোলদাতা আজিজুর। অপর ম্যাচে ঢাকা ইউনাইটেডকে ১-০তে হারিয়েছে কসাইটুলী। গোলদাতা লুইস কিসকু। ম্যাচে ঢাকা ইউনাইটেডের তানভীর ও কসাইটুলির আমেরকে লালকার্ড দেখান রেফারি।