দেশে ইমিল্যাবের স্মার্ট হোম সিকিউরিটি ক্যামেরা আনল সেলেক্সট্রা
Printed Edition
মোবাইল ও গেজেটে পর স্মার্ট সিকিউরিটি সলিউশন্স জগতে প্রবেশ করল দেশীয় প্রযুক্তি প্রতিষ্ঠান সেলেক্সট্রা লিমিটেড। প্রতিষ্ঠানটি দেশের বাজারে বিশ্বখ্যাত স্মার্ট হোম সিকিউরিটি ব্র্যান্ড ইমিল্যাবের ক্যামেরা বাজারজাত শুরু করেছে। ইমল্যাব মূলত বিশ্বখ্যাত প্রযুক্তি ব্র্যান্ড শাওমির এআইওটি ইকোসিস্টেমের অংশ। ইমিল্যাবের ইনডোর ও আউটডোর মিলিয়ে মোট আটটি মডেলের আইপি ক্যামেরা বাজারে ছেড়েছে সেলেক্সট্রা।
ইমিল্যাবের ওভারসিজ সেলস ডিরেক্টর রাজেশ সুধাকরণ বলেন, সেলেক্সট্রার মাধ্যমে বাংলাদেশে ইমিল্যাবকে পরিচিত করতে পেরে আমরা আনন্দিত। আমরা দীর্ঘ মেয়াদে আমাদের পণ্য বাংলাদেশে বাজারজাত করতে আগ্রহী। প্রতিষ্ঠানটির জিএম মি. ফেলিক্স বলেন, স্মার্ট হোম সিকিউরিটি ডিভাইসের ক্ষেত্রে সেগুলো টেকসই এবং উন্নত মানের হওয়াটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এ জন্য আমাদের প্রতিটি পণ্যের গুণগত মানকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দেই। আর এই গুণগত মানের কারণেই আমরা বিশ্বব্যাপী পরিচিত লাভ করতে পেরেছি। সেলেক্সট্রা লিমিটেডের চিফ বিজনেস অফিসার মোহাম্মদ আসিফ এ পণ্যটি সম্পর্কে বলেন, মোবাইল বা গেজেটের পাশাপাশি নিরাপত্তাও আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। নিরাপত্তার বিষয়টিকে সামনে রেখেই আমরা আমাদের পণ্য তালিকায় হোম সিকিউরিটি পণ্য যুক্ত করেছি। ইমিল্যাবের ক্যামেরাগুলোর উন্নত ফিচার, সাশ্রয়ী মূল্য এবং বিশ্বস্ততার কারণে এগুলো দ্রুত জনপ্রিয় হবে বলে আমি আশাবাদী। বিজ্ঞপ্তি।