মোহামেডান-কিংস ম্যাচ কুমিল্লাতেই
Printed Edition
ক্রীড়া প্রতিবেদক
কুমিল্লা থেকে সরিয়ে ফেডারেশন কাপে মোহামেডান ও কিংসের ম্যাচটি জাতীয় স্টেডিয়ামে নিয়ে আসা হয়। যা আজ মাঠে গড়ানোর কথা ছিল। কিন্তু মোহামেডানের দাবি অনুযায়ী ম্যাচটি আজ আর হচ্ছে না। ২৩ ডিসেম্বর হবে সাদা কালোদের হোম ভেনু কুমিল্লাতেই।
বিজয় দিবসে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ব্যস্ত সময় পার করেন। এ জন্য বাফুফে জাতীয় স্টেডিয়ামে দর্শকবিহীন ম্যাচ আয়োজনের পরিকল্পনা করেছিল। ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডান দর্শকশূন্য ম্যাচ খেলতে রাজি নয় মর্মে গতকাল বাফুফেকে চিঠি দিয়ে জানিয়েছিল। ফলে আজ কিংস ও মোহামেডানের ম্যাচ জাতীয় স্টেডিয়ামে হচ্ছে না। বডিলি শিফট হয়ে পরের মঙ্গলবার কুমিল্লাতেই হবে দুই দল ফেডারেশন কাপের ম্যাচ। তবে আজ কিংস অ্যারেনায় ফর্টিজ ও আরামবাগ ক্রীড়া সংঘের ম্যাচটি যথাসময়ে অনুষ্ঠিত হবে।