নিউ ইয়র্কে মজুরি আত্মসাতের মামলায় দম্পতির জরিমানা
Printed Edition
নিউ ইয়র্ক প্রতিনিধি
কর্মচারীদের প্রাপ্য মজুরি পরিশোধ না করার অভিযোগে। আদালত ক্রিশ্চিয়ান পেরেজ ও ইনেস পেরেজ মিরান্ডাকে ২৮ হাজার ডলারেরও বেশি অর্থ ক্ষতিপূরণ হিসেবে পরিশোধ করার নির্দেশ দিয়েছে।
নিউ ইয়র্কের কুইন্স জেলা অ্যাটর্নি ক্যাটজ বলেন, এসব আসামি তাদের ক্লিনিং কোম্পানির কর্মচারীদের উপার্জিত হাজার হাজার ডলার মজুরি পরিশোধ করেননি এবং ভেবেছিলেন তারা এ থেকে পার পেয়ে যাবেন। তার কার্যালয়ের হাউজিং অ্যান্ড ওয়ার্কার প্রোটেকশন ব্যুরো তদন্ত করে এই শোষণ বন্ধ করেছে এবং ভুক্তভোগীদের জন্য ক্ষতিপূরণ নিশ্চিত করেছে।
চুক্তির অংশ হিসেবে আসামিরা পাঁচ বছরের জন্য নিউ ইয়র্ক অঙ্গরাজ্যে নতুন কোম্পানি নিবন্ধন করতে পারবেন না। মজুরি চুরির শিকার কেউ হলে জেলা অ্যাটর্নির কার্যালয়ে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।
নিউ ইয়র্ক স্টেট শ্রম কমিশনার রবার্টা রিয়ার্ডন বলেন, শ্রম দফতরের প্রধান লক্ষ্য হলো শ্রমিকদের সুরক্ষা নিশ্চিত করা এবং তাদের চুরি হওয়া মজুরি উদ্ধার করা। এ রায় শ্রমিক শোষণকারী নিয়োগদাতাদের জন্য একটি সতর্ক বার্তা হিসেবে কাজ করবে।