শীর্ষে চট্টগ্রাম সিটি তলানীতে ওয়ারী
Printed Edition
ক্রীড়া প্রতিবেদক
বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগের (বিসিএল) প্রথম পর্ব শেষ হয়েছে গত পরশু। এতে অপরাজিত থেকে শীর্ষে রয়েছে চট্টগ্রাম সিটি এফসি। তারা ৯ ম্যাচের সাতটিতে জিতেছে। ড্র করেছে দুই খেলায়। তাদের ভান্ডারে ২৩ পয়েন্ট। ১৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে সিটি ক্লাব। ১৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে ঢাকা ওয়ান্ডারার্স। এরপরেই ঢাকা রেঞ্জার্স ও খেলাঘর সমাজ কল্যাণ পরিষদের অবস্থান। দুই দলেরই পয়েন্ট ১৪ করে। তবে সবার নিচে ওয়ারী ক্লাব। কোনো জয়ের দেখা না পায়নি তারা। পয়েন্ট মাত্র ৪। তাদের ওপরে লিটিল ফ্রেন্ডস ও চট্টগ্রাম আবাহনী। পয়েন্ট ৭ করে।